BCS ভাইভা অভিজ্ঞতা।
সংগ্রাহক ঃ মোঃ কাবুল শেখ। সফলদের ভাইভা অভিজ্ঞতা Asad Rony , DU , বিসিএস( পুলিশ) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ৩৭ তম BCS বোর্ড: কামাল উদ্দিন আহমেদ স্যার+ এক্সটারনাল ম্যানেজমেন্ট এর টিচার সহ আরেকজন বিষয়: ফিন্যান্স পছন্দক্রম: প্রশাসন, পুলিশ, অডিট এন্ড একাউন্টস....... সময়ঃ ১৫-১৭ মিনিট । ঢুকে সালাম দিলাম।দেখি কথা বলতেছে।একটু এগিয়ে আবার দিলাম। এবার ও কথার ফাকে আমাকে আসতে বলে আবার কথা শুরু। তাদের কথা শুনিতেছিলাম মনযোগ দিয়ে!এবার চেয়ারম্যান স্যার আমার দিকে নজর দিলেন।১.আপনার নাম? ২. ২ মিনিটে আপনার ফ্যামিলি আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইংরেজিতে বলুন।নিজের সম্পর্কে বলতে নিষেধ করেছিল।তাও বলে দিছি এবং একমিনিট এর আগেই বলা শেষ!! ৩. প্রথম চয়েস কি?এটা জিজ্ঞেস করে চেয়ারম্যান স্যার আরেকজন স্যারকে ইশারা করলেন প্রশ্ন করতে।তিনি শুরু করলেন: ৪.দেশে প্রশাসনিক বিভাগ কয়টা? পারতেছিলাম না দেখে জেলা কয়টা তারপর বিভাগ কয়টা আস্ক করে বলল সর্বশেষ বিভাগ? ৫.সর্বশেষ বিভাগেরই সন্তান এখন জনপ্রশাসন এর মন্ত্রী। তার নাম কি?তার আরেকটা পরিচয় আছে সেটা ক...